ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সৌরভ গাঙ্গুলি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
সৌরভ গাঙ্গুলি ঢাকায়
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এখন ঢাকায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র কাপের উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সূচি অনুযায়ী, সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। ফ্লাইট জটিলতায় বিলম্ব হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানায়, সৌরভ গাঙ্গুলি বিকেল পৌনে ৪টায় মেয়র কাপ উদ্বোধনের ভেন্যু গুলশানের হোটেল ওয়েস্টিনে প্রবেশ করেছেন।

Advertisement

আরো জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!