[ রাজধানী ]
ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর রামপুরায় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে আটতলা থেকে পড়ে রাফসান (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রামপুরার সালামবাগ মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ঐ ছাত্র মারা যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিশুটি সালামবাদ হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল। বিকেলে পাশের একটি বাসার আটতালা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তার সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
.png)
তিনি বলেন, শিশুটি পরিবারের সঙ্গে পূর্ব রামপুরার ২১৬/১ বাসায় থাকতো। তাদের বাড়ি বরিশাল জেলার হিজলা থানার গঙ্গাপুর গ্রামে। তার পিতার নাম আব্দুর রবি।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!