এর আগে, সোমবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সোমবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তারা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
.png)
এদিকে বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।