[ রাজধানী ]
রাজধানীতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর সরকারি কর্মচারি হাসপাতালের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে।
শাহবাগ থানার এসআই নুর আলম মুন্সি এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো বলেন, ঐ ব্যক্তি একজন ভবঘুরে। দুপুরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!