[ দেশজুড়ে ]
মুজিবনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার -ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের মাঝেরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, ভারত সীমান্তবর্তী সোনাপুর গ্রামের মাঝের পাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!