ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেহেরপুরে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ৩১ মার্চ ২০২৩
মেহেরপুরে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার
মেহেরপুরে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার -ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় দুই পাচারকারীকে ধাওয়া করলে তারা পালিয়ে যান।

শুক্রবার চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর জেলার বুড়িপোতা সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল মেহেরপুর সদর থানাধীন বাড়িবাঁকা গ্রামে অভিযান চালান।

এ সময় অজ্ঞাত এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। পরে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনি মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে তিনি পালিয়ে যান। পরে ব্যাগ থেকে ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মার্কিন ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ৬ বিজিবির পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!