ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

চকবাজারের সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ১১ এপ্রিল ২০২৩
চকবাজারের সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সদর দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এ আগুন লাগে। আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি-না তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!