রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।