ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে বাস উল্টে আহত ১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৪, ১৯ এপ্রিল ২০২৩
রাজধানীতে বাস উল্টে আহত ১২
সংগৃহীত ছবি

রাজধানীর চন্দ্রিমা উদ্যান মোড়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার সকালে বিহঙ্গ পরিবহনের একটি বাস চন্দ্রিমা উদ্যানের পাশে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ১৫ জনের মতো যাত্রী ছিল। তাদের মধ্যে ১২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!