বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানায়, আগামী শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।
.png)
এতে আরো বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ঐ ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।