[ রাজধানী ]
লালবাগে কারখানা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু
ছবি: প্রতীকী
রাজধানীর লালবাগ শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় শাহিন (২৩) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ৩টার কারখানাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকলে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহিন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার শাহআলমের ছেলে। কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় থাকতেন এবং শহীদনগর দুই নম্বর গলিতে বিজয় প্লাস্টিক কারখানায় প্যাকেজিংয়ের কাজ করতেন তিনি।
.png)
কারখানার মালিক ইমরান আহমেদ বলেন, আমাদের কারখানায় পানীয় পানের পাইপ (স্ট্র) তৈরি হয়। শাহিন প্যাকেজিংয়ের কাজ করতো। দুপুরে কারখানার গেটের কাছে অচেতন হয়ে পড়েছিল। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!