[ রাজধানী ]
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
ফাইল ফটো
রাজধানীর ডেমরায় রিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক মো. শাওন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে গ্রিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মো. শাওন মানিকনগর মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।
দুর্ঘটনার পরপরই গুরুতর আহত শাওনকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।
.png)
শাওনের বাবা বলেন, আমার ছেলে মানিকনগর মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আমরা মানিকনগর এলাকায় থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা থানায় জানিয়েছি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মোটরসাইকেল
লিংক সফলভাবে কপি হয়েছে!