ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বড় বোন ভাঙল মোবাইল, অভিমানে ছোট বোন দরজা লাগিয়ে যা করল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২২, ২১ মে ২০২৩
বড় বোন ভাঙল মোবাইল, অভিমানে ছোট বোন দরজা লাগিয়ে যা করল
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বড় বোনের সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়ার জেরে জারা ফেরদৌস বিন্দু (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃতের বড় বোন জিন্নাতুল ফেরদৌস বলেন, আমার বোন স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। আমি মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেললে তার নিজের রুমে চলে যায়। পরে দরজা লাগিয়ে গলায় ফাঁস দেয়। 

তিনি বলেন, দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড় বোন আরো বলেন, দক্ষিণ বনশ্রী ১০২ নম্বর বাসায় আমার সঙ্গে থাকত বিন্দু। আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। আমাদের তিন বোনের মধ্যে সবার ছোট বিন্দু।  
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!