[ রাজধানী ]
উত্তরা টাউন ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা টাউন ডিগ্রি (অনার্স) কলেজে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কলেজের হলরুমে ছাত্রছাত্রীদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
উত্তরা টাউন ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেন উত্তরা একাডেমিক ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. তোফায়েল আহমেদ।
.png)
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর খোরশেদ আলম, কে বি হাসান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিন।
অন্যদের মধ্যে হিসাববিজ্ঞান বিভাগের আফতাব উদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!