সোমবার র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত দুইজন মাদারীপুরের শিবচর থানার বহুল আলোচিত একটি গণধর্ষণ মামলার আসামি। গোপন সংবাদ ও নজরদারির ভিত্তিতে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, মামলা হওয়ার পর থেকেই তারা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার কেরাণীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।