[ রাজধানী ]
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত
ফাইল ফটো
রাজধানীর ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই নাহিদ ইসলামকে (১৩) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঐ শিক্ষার্থীকে ঢামেকে নিয়ে আসা প্রতিবেশী সোহান বলেন, নাহিদ বামর জামিয়া কারিমিয়া হাফিজিয়া মাদরাসার হেফজখানার ছাত্র। বিকেলে মাদরাসার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, নিহত নাহিদের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকাগরা গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!