ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ১২ জুন ২০২৩
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যানাপোলিস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। তবে  ঠিক কী কারণে এ ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে ৩০ মাইল দূরের এলাকা অ্যানাপোলিস। সেখানকার প্যাডিংটন প্লেস নামে এক বাড়িতে রোববার পার্টির আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন বিভিন্ন বয়সী পুরুষ, মহিলা। আচমকাই সেখানে ঢুকে গুলি চালাতে শুরু করে হামলাকারী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এ ঘটনায় আহত হয় অন্তত ৭ জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হয়, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা চলেছে। তবে হামলাকারীকে হেফাজতে নিয়ে আসল ঘটনা জানতে চায় মেরিল্যান্ডের পুলিশ।

Advertisement

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলির ঘটনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র নিয়মে কড়াকড়ি করলেও এর সুফল কোনোভাবেই মিলছে না। তা ঘটনা থেকেই স্পষ্ট।

সূত্র: এবিপি

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!