ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ১৬ জুন ২০২৩
কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৯) এক যুবক নিহত হয়েছেন। নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন ঐ যুবক। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে কুড়িল বিশ্বরোডের উত্তর পাশে রেললাইনে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন ঐ যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

Advertisement

ঘটনাস্থলের আশপাশের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই আলী আকবর।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!