ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফুটপাতে ৬০০ টাকায় মিলছে কোরবানির মাংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৬, ২৯ জুন ২০২৩
ফুটপাতে ৬০০ টাকায় মিলছে কোরবানির মাংস
ফাইল ফটো

সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেছেন। তবে নানা কারণে অনেকেই কোরবানি দিতে পারেননি। তাদের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাতে বিক্রি করা হচ্ছে মাংস। এসব মাংস ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।

সরেজমিন রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে কোরবানি করা গরুর মাংস, মাথা, পা ইত্যাদি সংগ্রহ করেন অনেক পশু ব্যবসায়ীরা। তারাই এগুলো বিক্রি করছেন।

বৃহস্পতিবার কারওয়ান বাজার গিয়ে দেখা যায়, সংগ্রহ করা কোরবানির মাংসের পসরা সাজিয়ে বসেছেন অনেক ব্যবসায়ী। অনেক ক্রেতা এসে ভিড় জমাচ্ছেন আশপাশে।

Advertisement

মাংস ব্যবসায়ী জব্বার বলেন, যেসব জায়গায় কোরবানি হয়, আমরা সেখান থেকে মাংস, আস্ত পা, মাথা এসব কিনে নিয়ে আসি। পরে এখানে এনে তা বিক্রির জন্য প্রস্তুত করি। অনেকেই আছে কোরবানি দিতে পারে না বা বাজার থেকে মাংস কিনতে পারেন না, তারা আমাদের এখান থেকে মাংস কেনেন।

কালাম মিয়া নামে অপর এক মাংস ব্যবসায়ী বলেন, পরিচিত নানা জায়গা থেকে মাংস কিনে এনে আমরা এখানে বিক্রি করি। এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই। ৪টা পা একত্রে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। ফ্যাপসা বা এ জাতীয় জিনিস বিক্রি হচ্ছে ৪০০ টাকার মধ্যেই।

মাংস কিনতে আসা রিকশাচালক ইদ্রিস বলেন, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। তাই এখানে কিনতে আসছি। বেশ কম দামেই এখানে মাংস পাওয়া যায়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কোরবানি
লিংক সফলভাবে কপি হয়েছে!