মৃত আবির হোসেন ঐ এলাকার আলাল উদ্দিনের ছেলে। সকালে ঈদের নামাজের পর কোরবানি নিয়ে বাড়ির সব লোকজন ব্যস্ত হয়ে পড়েন। এদিকে ঐ শিশু বাড়ির পাশের খালের পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, ঈদের নামাজের পরে শিশুটির বাবা আলাল উদ্দিনসহ পরিবারের অন্য সদস্যরা কোরবানি নিয়ে ব্যস্ত ছিলেন। কোনো এক সময় আবির বাড়ির পাশের খালের পানিতে তলিয়ে যায়। হঠাৎ করে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
.png)
ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাহার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।