[ রাজধানী ]
মশক নিধন অভিযানে যেখানে ইচ্ছা সেখানে যাবো: মেয়র আতিক
ফাইল ফটো
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির মশক নিধন অভিযানে আমি কোথায় যাবো কেউ কিছুই জানেন না। আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে ইচ্ছা সেখানে যাবো। আপনারা (সাংবাদিকরা) আমার সঙ্গে আসেন।
শনিবার রাজধানীর গুলশান-২ নগর ভবন থেকে মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ডের জাপান গার্ডেন সিটিতে যান তিনি। সেখানে মশক নিধন অভিযান শুরুর আগে এসব কথা বলেন মেয়র আতিক।
ডিএনসিসির শুরু হওয়া মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চলছে। প্রতিটি ওয়ার্ডে একযোগে শুরু হওয়া অভিযান পরিদর্শন করছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
.png)
তিনি (মেয়র) বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করবেন। অভিযান শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ড থেকে।
ডেইলি-বাংলাদেশ/এমএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!