[ জাতীয় ]
ডেঙ্গুতে মৃত্যু এক, হাসপাতালে ৫৮৪
ছবি: ডেইলি বাংলাদেশ
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। অপরদিকে একই সময়ে ৫৮৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৯১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৮৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১০৪৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৪৪৬ জন এবং বাইরে চিকিৎসা নিয়েছেন ২৯৮৯ জন।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪৮২ জন। ঢাকায় ৬১৩২ এবং বাইরে ২৩৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!