বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসানের বড় ভাই ইমরান বলেন, আমার ভাই চীনের নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। সম্প্রতি সে দেশে এসেছে। রামপুরা ব্রিজের সামনে রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস আমার ভাইকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঐ শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি।
এদিকে, রামপুরা ব্রিজের সামনে শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর দ্রুত পালিয়ে যেতে হাতিরঝিল সড়কে ঢুকে পড়ে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসটি। সে সময় সড়কে থাকা এক শিশুকে চাপা দেয় ঐ বাস। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
হাতিরঝিল থানার এসআই মিজানুর রহমান বলেন, ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক ও বাসটিকে উদ্ধার করা হয়েছে।