এদিকে আফছানা আক্তারকে খুন করার অভিযোগে রাজধানীর উদয়ন কলেজের উচ্চমাধ্যমিকে পড়ুয়া এক কলেজছাত্রকে আটক করেছে সূত্রাপুর থানার পুলিশ।
সূত্রাপুর থানার ওসি মো. মইনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- আফছানা আক্তার আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের সিংটোলায় উদয়ন কলেজছাত্রের ভাড়া বাসায় আসে। তারা পূর্বপরিচিত। তাদের মধ্যে সম্পর্ক ছিল। এরই জেরে আফছানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, আফছানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হচ্ছে। আফছানা বাবা-মায়ের সঙ্গে কলতাবাজারে বসবাস করতো। আর আটক কলেজছাত্র বাবা-মায়ের সঙ্গে সিংটোলার ভাড়া বাসায় বসবাস করতো।