[ আইন-আদালত ]
ধানমন্ডিতে ছাত্রীকে ধর্ষণ: জারিফের স্বীকারোক্তি
গ্রেফতার মাহাদী হাসান জারিফ। ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় গ্রেফতার মাহাদী হাসান জারিফ (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর জারিফকে কারাগারে পাঠানো হয়।
আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার (নারী-শিশু) সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
.png)
এর আগে, বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে জারিফকে গ্রেফতার করে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
গত ৩ জুলাই সন্ধ্যায় ধানমন্ডি-১৫ নম্বর এলাকায় একটি ভবনের ছাদে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী ঐ ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেন। পরের দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!