ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মশা মারতে ৪৬ কোটি টাকা খরচ করবে দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ৩১ জুলাই ২০২৩
মশা মারতে ৪৬ কোটি টাকা খরচ করবে দক্ষিণ সিটি
ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এবার বাজেটে মশা নিধনের জন্য ৪৬ কোটি ৭৫ লাখ বরাদ্দ রেখেছে। এ বাজেট ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার বিকেলে ২০২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ডিএসসিসি।

সংস্থাটি এবার মশা নিধনে ব্যবহৃত কীটনাশকে ব্যয় করবে ৩৮ কোটি ৫০ লাখ টাকা। এ খাতে গত অর্থবছরের প্রকৃত সংশোধিত বাজেট ছিল ২৯ কোটি ৩৫ লাখ টাকা। ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহনে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। এ খাতে গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১ কোটি ৭৫ লাখ টাকা। মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতিতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৩ লাখ টাকা। সব মিলিয়ে মশার সঙ্গে যুদ্ধে মোট ৪৬ কোটি ৭৫ লাখ বরাদ্দ রেখেছে ডিএসসিসি।

Advertisement

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে মোট ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করে ডিএসসিসি। ২০২২-২৩ অর্থবছরে বাজেট ছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা, মধ্যবর্তী সংশোধিত বাজেটে এর আকার ছিল ৬ কোটি ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকা। পরে প্রকৃত সংশোধিত বাজেটের আকার ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকা দাঁড়িয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএসসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!