ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতেই জোড়া খুন: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৮, ৪ আগস্ট ২০২৩
সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতেই জোড়া খুন: র‌্যাব
গ্রেফতার দুজন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। গ্রেফতার দুই আসামি হত্যার কথা স্বীকার করে ও তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলীর ছেলে মোস্তফা মিয়াকে (২৪) টাঙ্গাইলের সখীপুর ও নুরুল ইসলামের ছেলে আল আমীনকে (২২) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। উভয়ের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিনের বাঘের বাড়ি এলাকায়।

রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে  শুক্রবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
 
র‍্যাব জানায়, গ্রেফতার মোস্তফা স্থানীয় একটি সমিতি থেকে উচ্চ সুদে ঋণ নেন। ঋণের টাকা পরিশোধে মনোহারি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী শাহজালালের কাছ থেকে অর্থ লুটের পরিকল্পনা করেন তিনি।

Advertisement

সে অনুযায়ী, দোকান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে শাহজালালের পথরোধ করে হামলা চালান মোস্তফা ও তার সহযোগী আল আমীন। চালক শাহজালালকে রড দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়। এ সময় শাহজালালের চাচা মজনু মিয়া সঙ্গে থাকায় তাকেও একইভাবে হত্যা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: র‌্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!