গ্রেফতারকৃতরা হলো- মো. হাসান, মো. আজিজুর রহমান, বেচু মিয়া, মো. হৃদয় ও মো. শামীম হোসেন।
বৃহস্পতিবার এ তথ্য জানায় ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ। এর আগে, বুধবার মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
.png)
মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা সুকৌশলে চেতনানাশক ট্যাবলেটগুলো পথচারী, ব্যবসায়ী, যানবাহনের যাত্রীদের চা, পানি ও শরবতের সঙ্গে মিশিয়ে খাওয়াতো এবং ঝাঁঝালো ক্ষতিকর পদার্থ মিশ্রিত ভ্যাসলিন চোখে লাগিয়ে টাকাসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিত। তারা রাজধানীর ব্যস্ততম এলাকা যেমন বাস টার্মিনাল, লঞ্চঘাট ও মার্কেটের সামনে এ ধরনের কাজ করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।