[ রাজধানী ]
পদোন্নতি পেলেন পুলিশের ২৮ কর্মকর্তা
ফাইল ফটো
বাংলাদেশ পুলিশের ২৮ জন সাব-ইন্সপেক্টরকে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ২৮ জন সাব-ইন্সপেক্টরকে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হলো।
এর মধ্যে এসআই (নিরস্ত্র) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক (নিরস্ত্র) হয়েছেন ১৫ জন, এসআই (সশস্ত্র) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক (সশস্ত্র) হয়েছেন ১১ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হয়েছেন দুইজন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!