ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সোহরাওয়ার্দী উদ্যানে মিলল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩
সোহরাওয়ার্দী উদ্যানে মিলল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
সোহরাওয়ার্দী উদ্যান। ফাইল ফটো

রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের এক বাউল শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক (৭০) বছর।

বুধবার সকালের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এসআই শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এসআই বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অজ্ঞাত ঐ বৃদ্ধ উদ্যানের ভেতরে একতারা বাজিয়ে গান গেয়ে বেড়াতেন। আমরা ধারণা করছি, বার্ধক্যজনিত কারণে গত রাতে তিনি অসুস্থ হয়ে হয়ত অচেতন হয়ে পড়েছিলেন। 

তিনি আরো বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!