ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ২২ সেপ্টেম্বর ২০২৩
রাজধানীর ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীর মেথর পট্টি এলাকায় সিটি কর্পোরেশনের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেলোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আজিজ বলেন, আমরা ঠিকাদারের অধীনে দিনমজুর হিসেবে শ্রমিক হিসেবে কাজ করি। দুপুরের দিকে দেলোয়ারসহ আমরা কয়েকজন শ্রমিক ওয়ারী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের চন্দ্র মোহন বসাক লেনে ড্রেন সংস্কারের কাজ করছিলাম। এ সময় শাবল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ মাটির নিচ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শে অচেতন হয়ে যান দেলোয়ার। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি  বলেন, দেলোয়ার সুনামগঞ্জের ধর্মপাশা থানা এলাকার বাসিন্দা। সে ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!