[ রাজধানী ]
লালবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ছবি: সংগৃহীত
রাজধানীর লালবাগে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে মদিনা মার্কেটের পাশের একটি ভবনে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, লালবাগে আগুনের খবরে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে।
.png)
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!