শুক্রবার সকালের দিকে আব্দুল লতিফ (৫৮) নামে ঐ ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানা গেছে, রমনার ডাক্তার গলি এলাকায় থাকতেন লতিফ। তার বাড়ি নোয়াখালী জেলার সদর থানা এলাকায়। তিনি ঐ এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
.png)
কমলাপুর রেলওয়ে থানার এসআই হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি একজন ডায়াবেটিসের রোগী। প্রতিদিন তিনি সকালে হাঁটাহাঁটি করেন। প্রতিদিনের মতো আজ সকালে হাঁটাহাঁটি শেষে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেসে কাটা পড়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।