ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মানবপাচারকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩
মানবপাচারকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীতে মানবপাচারকারী চক্রের অন্যতম মূল হোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে তিনজনই নারী। শুক্রবার রাতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৯ জন হলেন- চক্রের মূল হোতা মুক্তা বেগম, শাহনাজ বেগম, নিপা আক্তার, মনি শীল, লাইলী, মো. সম্রাট খন্দকার, মো. ওসমান গনি বেপারী, মো. মিরাজ ও মো. সিদ্দিক।

শনিবার র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisement

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার নারী ও শিশুপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বেশ কিছুদিন ধরে পরস্পর যোগশাজসে দেশের বিভিন্ন এলাকার গরিব, অসহায়, বেকার এবং বিভিন্ন স্কুল, কলেজে পড়ুয়া মেয়েদের উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল।

অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন জানান, চক্রটির সদস্যরা দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত ছিল। এছাড়া অবৈধপথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে পাচার করে আসছিল চক্রটি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব-১০ এর এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!