ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দুই নারীর আনা মিষ্টি খেয়ে অচেতন ৩ জন, হারালেন সর্বস্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২, ১৬ অক্টোবর ২০২৩
দুই নারীর আনা মিষ্টি খেয়ে অচেতন ৩ জন, হারালেন সর্বস্ব
ফাইল ফটো

বাসা ভাড়ার জন্য এসেছিল দুই নারী। পরদিন তারা মিষ্টি নিয়ে আবার আসে। সেই মিষ্টি খেয়ে অচেতন হয়ে পড়েন একই পরিবারের ৩ নারী। পরে বাসা থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালায় ঐ দুই নারী।

রোববার বিকেলে রাজধানীর কদমতলির মিরাজনগর এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন হওয়া তিন নারী হলেন- সীমা বেগম, তার নানি সমন্ত বানু ও ভাবি আয়েশা আক্তার।

সীমা বেগমের স্বামী আব্দুল কুদ্দুস জানান, অচেতন অবস্থায় রাত ৮টার দিকে দুজনকে (নানি-নাতনি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাদের পাকস্থলী পরিষ্কারের পর মেডিসিন বিভাগে ভর্তি করেছেন। আরেকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, আমার বাচ্চার গৃহশিক্ষক এসে দেখতে পান বাসার সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমি সংবাদ পেয়ে বাসায় গিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসি।

আব্দুল কুদ্দুস বলেন, শনিবার দুই নারী আমাদের বাসায় রুম ভাড়ার জন্য এসেছিল। রোববার আবার মিষ্টি নিয়ে এসেছিল। তাদের আনা মিষ্টি খেয়েই সবাই অচেতন হয়ে পড়ে। এরপর তাদের গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ বাসার অনেক মূল্যবান মালামাল নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, অচেতন অবস্থায় আসা দুই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!