ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০২, ২৫ অক্টোবর ২০২৩
তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা পাঁচটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে  ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে নিউরো সার্জারে ১০০ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ মহিউদ্দিন ও শিপন তারা জানান, সন্ধ্যার দিকে তেজগাঁও রেলগেটে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, তরুণের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। নিহত তরুণের পকেট থেকে একটি মোবাইল, একটি মানিব্যাগ ও একটি ঘড়ি পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!