ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ককটেলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৬, ২০ নভেম্বর ২০২৩
রাজধানীতে ককটেলসহ আটক ২
ফাইল ফটো

রাজধানীর ডেমরার একটি পরিত্যক্ত বাড়িতে নাশকতার উদ্দেশে ককটেল তৈরির সময়ে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
 
সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিম রওয়ানা করেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!