ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০২, ৪ জানুয়ারি ২০২৪
বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে: মেয়র তাপস
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য নতুন ক্রয়কৃত ২৫টি ডাম্প ট্রাকের উদ্বোধন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে আমূল পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য নতুন ক্রয়কৃত ২৫টি ডাম্প ট্রাকের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, এক সময় ঢাকা শহরে বর্জ্য উপচে পড়ে থাকতো। রাস্তা, নর্দমা, হাঁটার পথে প্রায় শতভাগ বর্জ্য পড়ে থাকতো। এ খাতে একটি অব্যবস্থাপনা ছিল। আমরা বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন নিয়ে এসেছি। এখন প্রায় ৮০ শতাংশ বর্জ্য নিয়মিত সংগ্রহ করে মাতুয়াইল ভাগাড়ে নিয়ে যেতে পারছি। এটি একটি বিশাল কর্মযজ্ঞ। এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য রাত থেকে ভোর পর্যন্ত আমাদের ব্যাপক যন্ত্রপাতি ও যানবাহন প্রয়োজন হয়। সকালবেলা নগরবাসী তাদের গন্তব্যে যাওয়ার জন্য যখন বের হয় তখন তারা যেন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর পায়, সেজন্য নিয়মিত এ কাজ পরিচালনা করা হচ্ছে।

Advertisement

তিনি বলেন, আগে যান-যন্ত্রপাতির অভাবে বিভিন্ন জায়গা হতে এসব বর্জ্য নিয়মিত সংগ্রহ করতে পারতাম না। সেই পরিপ্রেক্ষিতে আমরা এসব যানবাহন সংগ্রহ করেছি। বর্জ্য সংগ্রহ ও স্থানান্তরের জন্য কর্পোরেশনের ইতিহাসে এই প্রথম একসঙ্গে ২৫টি ডাম্প ট্রাক ক্রয় করা হলো। নিজস্ব অর্থায়নেই আমরা ১০ টন সক্ষমতার অত্যাধুনিক এসব ডাম্প ট্রাক ক্রয় করেছি। এতে করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরো গতিশীল ও বেগবান হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!