ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে আবাসিক হোটেলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৪, ১৩ জানুয়ারি ২০২৪
রাজধানীতে আবাসিক হোটেলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে নাজমুল হক (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পেশায় নাজমুল হক গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কুতুবপুর গ্রামে।

হোটেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি মাসের ১১ তারিখ সন্ধ্যায় ব্যবসায়ী নাজমুল হক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। গতকাল রাতেও তিনি ভালো ছিলেন। সকালে তার দরজা বন্ধ দেখে কোনো সারা শব্দ না পেয়ে মতিঝিল থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

Advertisement

সেখান থেকে তাকে অচেতন অবস্থায় পুলিশ উদ্ধার করে বিকেল পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার এসআই মো. সোহাগ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারণ বা স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর সঠিক কারণ বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএল/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!