ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবজি ক্ষেতে মিলল নবজাতকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ১৩ জানুয়ারি ২০২৪
সবজি ক্ষেতে মিলল নবজাতকের মরদেহ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে শপিং ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর এলাকার একটি সবজিক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালের দিকে উপজেরার কাবিলপুরের শায়েস্তা নগরের একটি সবজি ক্ষেতে শপিং ব্যাগের ভেতরে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সেনবাগ থানার ওসি (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একইসঙ্গে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!