[ রাজধানী ]
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না
ফাইল ফটো
গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি জানায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট তিন ঘণ্টা রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস থাকবে না।
এলকাগুলো হলো- রাজধানীর মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা)। এছাড়া এ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
এদিকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!