এদিকে মেঘলা আকাশ ও এ বৃষ্টির জন্য সকালে যারা অফিস বা স্কুল-কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন, তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে।
আবহাওয়া অফিস সোমবার সকালে জানায়, ঢাকাসহ দেশের ১৩ জেলায় তীব্র ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
.png)
গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।