ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

‘সংবিধানে যা আছে তা বাস্তবায়ন করেছি ও করব’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬, ২০ অক্টোবর ২০২৬
‘সংবিধানে যা আছে তা বাস্তবায়ন করেছি ও করব’: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সংবিধানে সব নাগরিকের সমান অধিকার ও নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ২৮ অনুচ্ছেদে ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং ৪১ অনুচ্ছেদে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার দেওয়া হয়েছে। সরকার সংবিধানের এই বিধানগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি আরও জানান, এবারের দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ ছুটি ও উৎসবের পরিবেশ তৈরি করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সরকার সে বিষয়ে পুরোপুরি সতর্ক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!