ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৭, ২৬ মার্চ ২০২৪
মোহাম্মদপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আমির হোসেন, মো. রিয়াজ, মো. বদরুল, মো. মনির হোসেন ওরফে রনি, রিনা বেগম।

মঙ্গলবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি ছোড়া উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি ও ডাকাতি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি সোহেল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!