[ রাজধানী ]
পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুরপাড়ে মিললো মরদেহ
ফাইল ফটো
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় একটি পুকুরের পাড় থেকে পাভেল খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত পাভেল খান নেত্রকোণার আলোকদিয়া গ্রামের শায়েস্তা খানের ছেলে। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় থাকতেন।
রোববার পল্লবী থানার এসআই আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, রাতে পল্লবীর সুখনগর আবাসিক এলাকার পেছনে একটি পুকুরপাড় থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণ করা হচ্ছে, কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আতিক জানান, নিহত পাভেলের নামে বাড্ডা থানায় মামলা আছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!