ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

গুলশানে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

মিনহাজুল ইসলাম
প্রকাশিত: ১৬:১৬, ১৮ এপ্রিল ২০২৪
গুলশানে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর গুলশান রাজস্ব সার্কেলের আওতাধীন খিলক্ষেত থানার মস্তুলে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। আরএস এবং মহানগর জরিপের ধারাবাহিকতায় সরকারের নামে ১নং খাস খতিয়ানে রেকর্ড ৭৭.৮০ শতাংশ এই জমি দীর্ঘদিন ধরে নাসা গ্রুপের অবৈধ দখলে ছিল।

বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান মোট  ৭৭.৮০ শতক খাস জমি উদ্ধার করেন। 

একইসঙ্গে খাস জমিতে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড ও কাঁটাতারের বেষ্টনী নির্মাণ করে জেলা প্রশাসন-ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেয়া হয়। এই অভিযান পরিচালনার সময় গুলশান রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, খিলক্ষেত থানার কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এসব খাস জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: গুলশান
লিংক সফলভাবে কপি হয়েছে!