নিহতদের একজন রতন সরদার। অন্যজনের পরিচয় জানা যায়নি। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই মো. নাজমুল হোসেন খান জানান, যাত্রাবাড়ীর মৃধাবাড়ী ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর অফিসের সামনের মেইন রোড থেকে রতন সরদার নামে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্রুতগামী কোনো গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে। তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।
.png)
অপরদিকে, যাত্রাবাড়ী ৩১/১০ দক্ষিণ শেখদি ৫নং রোড আবু বক্কার সিদ্দিক মিয়ার বাড়ির পাশের রাস্তা থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই তাপস মণ্ডল জানান, রাত পৌনে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় জানা যাবে।