ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ২১ এপ্রিল ২০২৪
শ্রীপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে আজিদা বেগম (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার নগর হাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে ওই নারীর  মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার আলী খান

নিহত আজিদা বেগম নেত্রকোণা জেলার কলমাকান্দার হাইলাটি গ্রামের প্রয়াত রুমালীর মেয়ে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাবুল খানের বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় পাবনা হোটেলে কাজ করতেন।

Advertisement

বাড়ির মালিক বাবুল মিয়া জানান, সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে বাইরে আসলে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হয়। এ সময় আমি স্থানীয় চেয়ারম্যানকে জানাই বিষয়টি। পরে চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে কক্ষের দরজার তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা কী কারণে হত্যা করেছে এটা এখনো জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!