[ রাজধানী ]
মেট্রোরেলে পকেটমার, যা করলেন যাত্রীরা
কারওয়ান বাজার মেট্রো স্টেশনে যাত্রীদের অপেক্ষা- ছবি: সংগৃহীত
মেট্রোরেলে প্রথমবারের মতো ঘটতে যাচ্ছিল পকেট মারার ঘটনা। তবে যাত্রীদের তৎপরতায় সেই ঘটনা ঘটেনি। মেট্রোরেলের যাত্রীরা এক পকেটমারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল থেকে উত্তরার দিকে যাওয়ার সময় মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ঐ পকেটমারকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়।
তেজগাঁও থানার ওসি মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
এর আগে, ঘটনার পর পরই ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে মেট্রোরেলে পকেটমার ধরা পড়ার বিষয়টি জানিয়ে পোস্ট করেন ভোমর ধীমান নামে এক ব্যক্তি। সেই পোস্ট থেকে জানা গেছে, ঘটনার সময় তিনি ঐ মেট্রো ট্রেনেই ছিলেন।
মেট্রোরেলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ানবাজার স্টেশনে ট্রেন থামলে যাত্রীরা নামার সময় একজন পকেটমার হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়।
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও অপরাধ দমনে এমআরটি পুলিশ নিয়োজিত রয়েছে। এছাড়া সবগুলো মেট্রো স্টেশন ও কোচ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!