ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তিতাস-ওয়াসা অনুমতি ছাড়াই রাস্তা কাটছে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২২, ৬ জুলাই ২০২৪
তিতাস-ওয়াসা অনুমতি ছাড়াই রাস্তা কাটছে: মেয়র তাপস
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পানির লাইন ও গ্যাসের লাইন বসানোর অজুহাতে সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়েই নগরীর রাস্তা কেটে ফেলছে ওয়াসা ও তিতাস।

শনিবার রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সম্মেলনকক্ষে ‘ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধারের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, সিটি কর্পোরেশন বাধা দিলেও তারা মানে না তিতাস ও ওয়াসা গোপনে কাজ করে। আমাদের অগোচরে সড়ক নষ্ট করে ফেলছে ওয়াসা ও তিতাস।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- বিআইপি সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি ওবায়দুল মাসুম, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!